স্টাফ রিপোর্টার ॥ শেরপুরস্থ শ্রীবরদী কল্যাণ সমিতির ২০১৯-২১ মেয়াদের নয়া কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি শহরের পৌর অডিটোরিয়ামে সমিতির বিদায়ী সভাপতি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ওই কমিটি ঘোষণা করা হয়। এতে ৩০ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদে আলহাজ্ব মোঃ আবুল খায়ের বিএসসি সভাপতি ও শেখ মামুনুল আলম মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আছমত আলী, সহ-সভাপতি ডাঃ আব্দুস ছালাম, জসিম উদ্দিন বাদল ও আ.জ.ম. রেজাউল করিম খান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও মাহমুদুল আলম সাদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মাস্টার, অর্থ বিষয়ক সম্পাদক সাহাজ উদ্দিন, দপ্তর সম্পাদক সেলিম মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিষ্টার আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান, প্রচার সম্পাদক ফজলুল কবির সুরুজ, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট জান্নাতুল ফেরদৌস, অডিটর আজিজুল হাকিম মতিন, নির্বাহী সদস্য গোলাম সাকলায়েন, আবু রায়হান মোঃ আল মাসুদ, আবুল কাশেম, ডাঃ নুরুল ইসলাম, আলতাব হোসেন, আব্দুল ওয়াদুদ, সফিউল্লাহ কাউছার জুয়েল, বেলাল হোসেন বিল্লাল, বেনজির আহমেদ, নুর মোহাম্মদ গোলাম সরোয়ার, আব্দুল হামিদ মাস্টার, আসাদুজ্জামান মিষ্টার ও জাহাঙ্গীর সেলিম।
একই অনুষ্ঠানে সমিতির কর্মকর্তা-সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে যারা পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসির বৃত্তি পেয়েছে তাদের মাঝে উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়।









