ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২০১
ঝিনাইগাতীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে কাজলী খাতুন (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ জুলাই বুধবার রাতে উপজেলার ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের গৃহকর্তা আব্দুল হালিমের ঘর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ওই গৃহবধূর বাবার কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
জানা যায়, প্রায় ৪ বছর আগে ঝিনাইগাতীর কালাকুরা গ্রামের আব্দুল কাদিরের মেয়ে কাজলী খাতুনের বিয়ে হয় পার্শ্ববর্তী ঘাগড়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল হালিমের সাথে। দাম্পত্য জীবনে তাদের আড়াই বছর বয়সী একজন মেয়ে সন্তান থাকলেও সম্পর্কে টানা-পোড়েনের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-ঝাটি লেগে থাকতো। ওই অবস্থায় বুধবার রাত ৯টার দিকে বসতঘরের ধন্যার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায় কাজলীর। খবর পেয়ে রাতেই ওই লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী আব্দুল হালিম পলাতক থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার পরিবারের লোকজনের দাবি, ওইসময় বাড়ি ফিরে ঘরে প্রবেশ করেই কাজলীর ঝুলন্ত লাশ দেখতে পায় সে। কাজলী অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে কাজলীর বাবা আব্দুল কাদিরসহ আত্মীয়রা মানতে নারাজ। তাদের দাবি, কাজলীর সাথে হালিমের দাম্পত্য জীবনে কলহের কারণে ভিন্নতর কিছু ঘটে থাকতে পারে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মামলার পরবর্তী অবস্থা নির্ভর করবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে হত্যাচেষ্টা… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা পরিষদের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads