ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বুধবার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ওই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন।
উপজেলা শিক্ষা অফিস আয়োজিত ওই টুর্নামেন্টে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) রাসেদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাবাখখারুল ইসলাম মিজান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন সরকার, সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুন্নবী, শাহরিয়ার পারভেজ, আহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মিলন প্রমুখ।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বাকাকুড়া আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রাণ করে হাতীবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মালিঝিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়। এ খেলায় সরকারী কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক দলের নেতা কর্মী বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।









