ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুজবরোধে সচেতনতা বাড়াতে ইমামদের ভূমিকার বিকল্প নেই ॥ শেরপুরে পুলিশ সুপার আজীম

খবর টি পড়েছেন : ২৬৮
গুজবরোধে সচেতনতা বাড়াতে ইমামদের ভূমিকার বিকল্প নেই ॥ শেরপুরে পুলিশ সুপার আজীম
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ‘গুজবে কান দিবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গুজবরোধে সচেতনতা বাড়াতে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সেমিনার, মাইকিং ও লিফলেট প্রচারণার পাশাপাশি এবার ৫ উপজেলাতেই ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ইমাম সমাবেশে সভাপতিত্ব করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি চলমান ছেলে ধরা গুজব, বন্যা পরিস্থিতির মোকাবেলা, সাম্প্রদায়িক সম্প্রীতি, মাদক, ইভটিজিং, জঙ্গিবাদের বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে শুক্রবার জুমআর নামাজে সকল ইমামগণকে মুসল্লিদের সচেতন করতে বক্তব্য রাখার আহ্বান জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে এটা নিতান্তই ভিত্তিহীন, মিথ্যা ও ভয়ঙ্কর গুজব। একটি স্বার্থন্বেষী মহল রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্যে ওইসব অপপ্রচার চালাচ্ছে। কাজেই ওই গুজবে কান না দিয়ে সকলকে সচেতন ও গুজব প্রতিরোধে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে ওই গুজব সম্পর্কে গণসচেতনতা বাড়াতে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এলাকার সকল মসজিদে মসজিদে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে গণপিটুনি না দিয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে বা পুলিশকে অবহিত করতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল আলম ভুইয়া, ইমাম মাওলানা মোঃ আব্দুল হালিম, মাওলানা মোঃ সাইফুদ্দিন প্রমুখ।
এর আগে শ্রীবরদী থানা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আয়োজিত অপর এক সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ওইসময় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় ইমামগণও বক্তব্য রাখেন।
নকলায় থানা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওঃ আব্দুল জলিল কাসেমী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার নজরুল ইসলাম, সুপার ওয়ালী উল্লাহ প্রমুখ।
নালিতাবাড়ী থানা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম। ওইসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় সমাবেশে স্থানীয় ইমামগণ বক্তব্য রাখেন।
ঝিনাইগাতীতে থানা চত্ত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, এসআই খোকন চন্দ্র সরকার, এসআই অহিদুজ্জামান, দক্ষিণ রাংটিয়া জামে মসজিদের ইমাম আব্দুল কাদের প্রমুখ। সমাবেশে স্থানীয় ইমামগণসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে হত্যাচেষ্টা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads