ads

বুধবার , ২৪ জুলাই ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর চেম্বার অব কমার্সের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৪, ২০১৯ ৯:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই বুধবার দুপুরে সদর উপজেলার বন্যাকবলিত কামারেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ওই ত্রাণ সামগ্রী বিতরণ করেন চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, ঔষধ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি।
ত্রাণ বিতরণকালে প্রতিষ্ঠানের সহ-সভাপতি আরিফ হোসেন, পরিচালক বশিরুল ইসলাম শেলু, লায়েছুর রহমান দারা, খুরশিদ আলম মিঠু, অজয় কুমার চক্রবর্তী জয়, রাজন সরকার, বাবন সাহা ও রফিকুল ইসলাম, জেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হোসেন, চেম্বার সচিব হারুন অর রশিদ, জুনিয়র সচিব তন্ময় বণিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি প্রকাশ দত্ত বলেন, যেকোন দুর্যোগকালীন সময়ে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মানুষের পাশে থাকে। তারই অংশ হিসেবে এবারও বন্যার্তদের সহায়তা করা হচ্ছে। সদর উপজেলার আরও কয়েকটি এলাকায় ওই সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে।

Need Ads
error: কপি হবে না!