নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ সারাদেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে শেরপুরের নকলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।সভায় সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা তৈরিতে র্যালি ও মাইকিং এর সিদ্ধান্ত গৃহীত হয়।
ওইসময় পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিছুর রহমান, ডাঃ নাজমুস সাকিব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম গোলাম মোস্তফা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও রেজাউল হক হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।









