ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বন্যার্তদের মাঝে জিআর এর চাল বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই বুধবার উপজেলার ৪টি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ওইসব চাল বিতরণ করা হয়।
দুপুরে ধানশাইল ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাঁরিয়ারপাড়, কান্দুলী, নয়াপাড়া, মাঝাপাড়াসহ বিভিন্ন গ্রামের বন্যার্তদের চাল বিতরণ করা হয়। ওই সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, সচিব শারমীনা আক্তার, ইউপি সদস্য লুৎফর রহমান, মধু মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৪শতাধিক পরিবারের মাঝে ১০কেজি করে ৪ মে.টন চাল বিতরণ করা হয়। এছাড়া ঝিনাইগাতী সদর ইউনিয়নে ৬শ’, হাতিবান্দা ৪শ’ ও মালিঝিকান্দা ৬শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে ৪ ইউনিয়নে ২ হাজার পরিবারের মাঝে ২০ মে.টন চাল বিতরণ করা হয়।









