ads

বুধবার , ১০ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় মা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে হত্যা,ঘাতক গনপিটুনিতে নিহত

খবর টি পড়েছেন : ২৯৫
কুমিল্লায় মা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে হত্যা,ঘাতক গনপিটুনিতে নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : কুমিল্লার দেবীদ্বারে দিনেদুপুরে মা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে হত্যা করেছে মোখলেসুর রহমান (৩৪) নামে এক যুবক। এ ঘটনায় গণপিটুনিতে নিহত হয়েছেন ঘাতক মোখলেসুর রহমান। ১০ জুলাই বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাধানগর গ্রামের মো. শাহ আলমের স্ত্রী আনোয়ারা বেগম (৪০), ছেলে আবু হানিফ ( ১২), একই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী নাজমা আক্তার (৩৬) ও মা মাজেদা বেগম (৫৫)। ঘাতক মোখলেসুর রহমান একই গ্রামের মর্তুজা আলীর ছেলে।
দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক মোখলেসুর রহমান প্রতিবেশী আনোয়ারা বেগম, হানিফ, নাজমা বেগম ও মাজেদা বেগমসহ ৬/৭ জনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে আনোয়ারা বেগম, হানিফ ও নাজমা বেগম ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় আহত মাজেদা বেগমসহ অন্যদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জহিরুল হক জানান, নিহত ঘাতকসহ ৫ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি, তদন্ত চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬ দফা দাবিতে সড়কে অবস্থান প্রতিবন্ধী চাকরিপ্রার্থীদের পরবর্তী সংবাদ রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে :…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads