ads

মঙ্গলবার , ২৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৩তম মৃত্যুবার্ষিকী

খবর টি পড়েছেন : ১৯৭
আজ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৩তম মৃত্যুবার্ষিকী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২৮ মে) । ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এ শিল্পী। দিনটি উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে শিল্পাচার্যকে স্মরণ করবে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। কর্মসূচিতে রয়েছে শিল্পীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভা।
আধুনিক শিল্পকলা চর্চার পুরোধা জয়নুল আবেদিনের জন্ম ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জে। তিনি নিজে যেমন শিল্পী ছিলেন, তেমনি শিল্পী সৃষ্টির লক্ষ্যেও কাজ করেছেন। ১৯৪৮ সালে ঢাকায় আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তিনি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণায় ঢাকার অদূরে সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন।
পৃথিবীবিখ্যাত এ চিত্রশিল্পী ‘শিল্পাচার্য’ নামেই ব্যাপক পরিচিত। বঙ্গীয় শিল্পকলার ঐতিহ্য বিনির্মাণে তার অবদান অবিস্মরণীয়। তার চিত্রকর্মের সঙ্গে এ দেশের গণমানুষের নাড়ির যোগ রয়েছে। তার চিত্রশিল্পে এ দেশের মানুষের সংগ্রামী সত্তা প্রকাশ পেয়েছে। পাশাপাশি তার আঁকা ছবিতে দুর্ভিক্ষে মানুষের আর্তনাদ এবং একই সঙ্গে প্রতিবাদ মূর্ত হয়ে উঠেছে। জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে- দুর্ভিক্ষ-চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, নৌকোর গুণটানা, তিন পল্লী রমণী, মা ও শিশু প্রভৃতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়া নির্দোষ হলে কারাগারে যেতে হতো না… পরবর্তী সংবাদ ফের দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ছে ৫ বছর

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads