ads

সোমবার , ২৭ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন ময়মনসিংহ সিটির মেয়র টিটু

খবর টি পড়েছেন : ১৮১
শপথ নিলেন ময়মনসিংহ সিটির মেয়র টিটু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। ২৭ মে সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু।আর কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেষ হাসিনা। তিনি বলেন, যারা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের জন্য কাজ করুন।
গত ৫ মে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ময়মনসিংহ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী ইকরামুল হক টিটু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।
উল্লেখ্য, নবগঠিত এ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু। এ বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
গত ১৫ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন গঠনের গেজেট প্রকাশ করে সরকার। বাকি ১১টি সিটি কর্পোরেশন হলো- ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর ও গাজীপুর।
নতুন এই সিটি কর্পোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮।
গত ৫ মে কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হয়। এই প্রথম কোনো নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পদোন্নতি পেয়ে সচিব হলেন ১১ জন পরবর্তী সংবাদ মালিবাগে বিস্ফোরিত বোমাটি ককটেলের চেয়ে শক্তিশালী : ডিএমপি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads