ads

সোমবার , ২৭ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদোন্নতি পেয়ে সচিব হলেন ১১ জন

খবর টি পড়েছেন : ১৪২
পদোন্নতি পেয়ে সচিব হলেন ১১ জন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রশাসনে পদোন্নতি পেয়ে সচিব হলেন ১১ কর্মকর্তা। তারা ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার রাতে এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
পদোন্নতি পেয়ে যারা সচিব হয়েছেন- অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব (ভারপ্রাপ্ত সচিব) ও এন সিদ্দীকা খানম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এসএম আরিফুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. আবুল কাশেম, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) সত্যব্রত সাহা, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমান, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) জ্যোতির্ময় দত্ত এবং বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) কাজী রওশন আক্তার।
পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর তাদের আগের স্থানেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর জাপান সফরে ২.৫ বিলিয়ন ডলারের চুক্তি হবে:… পরবর্তী সংবাদ শপথ নিলেন ময়মনসিংহ সিটির মেয়র টিটু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads