ads

শনিবার , ১৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৬
স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যে ধরনের সমাজ ও রাষ্ট্র চাই তা গঠনে সবার অংশগ্রহণ জরুরি। বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন সম্ভব না। বস্তুগত উন্নয়নের পাশাপাশি উন্নত জাতি গড়তে হবে। স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের সামাজিক ও পারিবারিক বন্ধন উন্নত রাষ্ট্র থেকে এগিয়ে। এ বন্ধন অটুট রাখতে হবে। তিনি ১৮ মে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিলের এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ওই কথা বলেন।
প্রেস কাউন্সিল আইন সংশোধনের ফাইল শিগগিরই মন্ত্রীসভায় যাবে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে অনলাইনের পাশাপাশি দৈনিক ও টেলিভিশনের অনলাইন রয়েছে। অনলাইনকে নিবন্ধনের আওতায় আনছি। বিভিন্ন সংস্থা অনেক অনলাইন সম্পর্কে প্রতিবেদনও দিয়েছে। অনলাইনগুলোকে শৃঙ্খলায় আনতে হবে। এক্ষেত্রে সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, সাংবাদিক কারা হবেন তা ঠিক করতে হবে। এটি ঠিক না করলে পেশার মর্যাদা ধরে রাখা যাবে না। সাংবাদিকদের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ কর্মশালার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব নঈম নিজাম।
অতিরিক্ত জেলা প্রশাসক কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাপনী পর্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএফইউজে যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম প্রেস ক্লাব কোষাধ্যক্ষ দেবদুলাল ভৌমিক। এতে অর্ধশত প্রশিক্ষণার্থী অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনা শিক্ষার আলোয় দেশকে উদ্ভাসিত করছেন ॥… পরবর্তী সংবাদ এবার দ্বিতীয় ইনিংস শুরু করব : ওবায়দুল কাদের

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads