ads

শনিবার , ১৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনা শিক্ষার আলোয় দেশকে উদ্ভাসিত করছেন ॥ মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৫৪
শেখ হাসিনা শিক্ষার আলোয় দেশকে উদ্ভাসিত করছেন ॥ মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, শিক্ষা ছাড়া মানুষের জীবনের পরিপূর্ণতা আসে না। আমরা যদি উন্নতির চরম শিখরে পৌঁছতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি ১৮ মে শনিবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে থ্রি-পিস ও গরিব, দুঃস্থ-অসহায় মহিলাদের মাঝে শাড়ি কাপড় বিতরণকালে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার আলোয় দেশকে উদ্ভাসিত করছেন। এজন্য তিনি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের পাশাপাশি শিক্ষা সহায়তা ফান্ড গঠন করেছেন। সেখান থেকে গরিব, মেধাবী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের ছেলে-মেয়েদেরকে উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, গাধা পিটিয়ে ঘোড়া বানানো যায় না। গাধা গাধাই থাকে, আর ঘোড়া ঘোড়াই থাকে। সুতরাং শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন না হলে আমরা আগামী দিনে পৃথিবীতে টিকতে পারব না। কাজেই শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন তিনি আরও সুন্দরভাবে দেশটাকে সাজাতে পারেন।
এদিন মতিয়া চৌধুরী নিজ তহবিল থেকে নকলা উপজেলার ৫০৬ জন মেধাবী শিক্ষার্থীকে থ্রীপিছ ও ২ হাজার অসহায় দুঃস্থদের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ী বিতরণ করেন। ওইসময় জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপ-সচিব) মোঃ শাহজালাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ানকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন সকালে মতিয়া চৌধুরী রূপনারায়নকুড়া, মরিচপুরান ও নালিতাবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টপ টেন মেধাবী নারী শিক্ষার্থীদের মাঝে থ্রি-পিচ ও প্রতি ইউনিয়নে ২০০ জন করে হতদরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করেন। ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুরের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজকুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার পরবর্তী সংবাদ স্বপ্নের বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads