ads

শনিবার , ১৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ॥ ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৫১
ঝিনাইগাতীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ॥ ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুফিয়ান (১৮) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ মে শুক্রবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় সাহেব আলীর ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামের এতিম ওই শিশুর মা বাড়িতে না থাকার সুবাদে খেজুরের লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে লম্পট সুফিয়ান। পরে ঘটনাটি জানাজানি হয়ে পড়লে সুফিয়ান গাঁ ঢাকা দেয়। শুক্রবার রাতে সুফিয়ান বাড়ি ফিরে এলে গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ওই ঘটনায় শিশুর মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সেইসাথে আদালতে তার জবানবন্দি গ্রহণেরও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ই-ম্যাগাজিনের মাধ্যমে শেরপুর জেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পরামর্শ… পরবর্তী সংবাদ শেরপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে আলোচনা-পুরস্কার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads