ads

শনিবার , ১৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে আলোচনা-পুরস্কার বিতরণী

খবর টি পড়েছেন : ১৮৩
শেরপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসে আলোচনা-পুরস্কার বিতরণী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘টেলিযোগাযোগে প্রমিতকরণের ক্ষেত্রে বৈষম্য হ্রাস’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণের বর্ষপূর্তি ও সেবা বিপণন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৮ মে শনিবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। ওইসময় তিনি বলেন, তথ্য-প্রযুক্তির প্রসারের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। আর না হলে আমরা পিছিয়ে যাব। তিনি তথ্য-প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের এর ভালো দিকগুলো গ্রহণের আহ্বান জানান।
শেরপুর বিটিসিএল’র সহকারী ব্যবস্থাপক আকতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশংকর কারুয়া শিবু, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষার্থী রুকনুজ্জামান, রিফাত তাসনিয়া রাজ অর্থি প্রমুখ। এনডিসি মেজবাউল আলম ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ॥ ধর্ষক… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads