ads

শনিবার , ১৮ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ই-ম্যাগাজিনের মাধ্যমে শেরপুর জেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পরামর্শ সভা

খবর টি পড়েছেন : ১৯১
ই-ম্যাগাজিনের মাধ্যমে শেরপুর জেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পরামর্শ সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘আওয়ার শেরপুর’ ওয়েবসাইটের উদ্যোগে শেরপুর জেলার আবহমান কালের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি ই-ম্যাগাজিন প্রকাশের জন্য পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ।
পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সংঘ বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি, প্রাবন্ধিক, গবেষক ড. আবদুল আলীম তালুকদার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, কবি ও অধ্যাপক গোলাম মোস্তফা জিন্নাহ, কবি আরিফ হাসান, চারুধ্বনি ছড়া পরিষদের সভাপতি কবি ও ছড়াকার আইয়ুব আকন্দ বিদ্যুৎ, কবি হাফিজুর রহমান লাভলু, কবি রবিউল আলম টুকু, কবি রাবিউল ইসলাম, কবি এমদাদুল হক রিপন, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি মঞ্জুরুল হক, কবি আশরাফ আলী চারু, কবি ফজিলা শারমিন, কবি মুহাম্মদ মাহবুবুর রহমান ও ছড়াকার তানসেন মাহমুদ ইলহাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আওয়ার শেরপুর ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মোঃ দেলোয়ার হোসেন।
পরামর্শ সভায় বক্তারা বলেন, প্রাচীন কালের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং রাজনৈতিক আন্দোলন সংগ্রামের চারণভূমি সীমান্তকন্যা গারোপাহাড়ের কোল ঘেষে অবস্থিত দেশের প্রান্তিক জেলা আমাদের এই শেরপুর। দেশের অধিকাংশ মানুষের কাছে জেলা হিসেবে শেরপুরের নামটি এখনও অপরিচিত। অথচ ১৯৭৩ খ্রিস্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেরপুরকে ৬১তম জেলা হিসেবে ঘোষণা করেছিলেন। কালক্রমে শেরপুর পুনরায় জেলার মর্যাদা পেলেও শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে শেরপুর আজও পিছিয়ে আছে। কৃষক বিদ্রোহ, সন্ন্যাস বিদ্রোহ, ওহাবি আন্দোলন, গারো বিদ্রোহ ও একাত্তরের মুক্তিযুদ্ধের শিহরণ জাগানিয়া আন্দোলন সংগ্রামের ঐতিহ্যে লালিত শেরপুর জেলাকে আপন মহিমায় বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে ই-ম্যাগাজিন বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। পরামর্শ সভায় বিভিন্ন বক্তার প্রস্তাবে ই-ম্যাগাজিনের ১১টি নাম উঠে আসে। ওই নামগুলো থেকেই একটি নাম চূড়ান্ত করতে একটি বাছাই কমিটি গঠন করা হয়।
পরামর্শ সভার শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ॥ ধর্ষক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads