স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদীতে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৭ মে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাটিয়াকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফকারকৃত রমজান আলী উপজেলার মুন্সীপাড়া গ্রামের বাবর আলীর ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই নজরুল ইসলামের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার মাটিয়াকুড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় মাদক ব্যবসায়ী রমজান আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওইসময় তার কাছ থেকে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ব্যাপারে ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।









