ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘৌড়দৌড় অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৮৮
শেরপুরে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘৌড়দৌড় অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুুরের পল্লীতে বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। ৫ মে রবিবার বিকেলে ৩ দিনব্যাপী গ্রামীণ বানিজ্য মেলার প্রথম দিনে অনুষ্ঠিত হয় ওই ঘোড় দৌড়। সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া বাজার কমিটির উদ্যোগে আয়োজিত ওই ঘোড় দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ। হাজার হাজার নারী-পুরুষ ওই ঐতিহ্যবাহী ঘোড় দৌড় দেখতে ভিড় জমায় মাঠে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০ জন ঘোড় সওয়ার ওই খেলায় অংশগ্রহণ করেন।
এদিকে গ্রামীণ মেলা উপলক্ষে নানা রকম খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা। অনুষ্ঠানে ঘোষনা দেয়া হয় প্রতিবছর এ খেলার আয়োজন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ এবার সোহাগপুরের সেই বিধবাদের হাতে ইফতার সামগ্রী তুলে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads