ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সোহাগপুরের সেই বিধবাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ২৭৮
এবার সোহাগপুরের সেই বিধবাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিলেন পুলিশ সুপার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুরের সেই বিধবাদের মাঝে এবার ইফতার সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ৬ মে সোমবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে বিধবাপল্লীতে ওই সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, সোহাগপুরের বিধবাপল্লীতে বেঁচে থাকা ৩০ বিধবার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ২ কেজি মুড়ি, ৫ কেজি চাউল, ৫ কেজি আটা, ৩ কেজি ছোলা, ২ কেজি ডাল, ৪শ গ্রাম গুড়া দুধ, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি চিনি, ৫শ গ্রাম লবন ও খাবার ওরস্যালাইন। এর আগেও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের নেতৃত্বে জেলা পুলিশের তরফ থেকে সোহাগপুরের বিধবাদের সংবর্ধনা প্রদান, বৈশাখী শুভেচ্ছাসহ কয়েক দফায় উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে পাকবাহিনী হামলা চালিয়ে ১৮৭ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে পুরুষশূন্য করা হয়। ফলে বিধবা হন ওই গ্রামের ৬৭ জন মহিলা। সেই থেকে গ্রামটি বিধবাপল্লী হিসেবে পরিচিত। বর্তমানে ৩০ জন বিধবা বেঁচে আছেন। ইতোমধ্যে ১২ জন বিধবাকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। সরকারিভাবে প্রত্যেক পরিবারের জন্য একটি করে হাফ বিল্ডিং পাকাঘর নির্মাণ করে দেয়া হয়েছে। ওই বিধবাপল্লীতে সেনাবাহিনীর পক্ষ হতে একটি প্রাইমারী বিদ্যালয় নির্মাণ করে দেয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘৌড়দৌড় অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠদের মাঝে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads