ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা রক্ষা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানিয়ে শেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ মে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ওই র‌্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে শহরের থানামোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম মোহাইমনুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহম্মদ, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান প্রমুখ।
ওইসময় বক্তারা বলেন, রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে পানাহার ও ধুমপান থেকে বিরত থাকার আহবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। র‌্যালি ও সমাবেশে তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন মাদ্রাসার আলেম উলামাগণ অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এসএসসিতে পাসের হার ৭৮.৫৪ ॥ জিপিএ-৫ পেয়েছে… পরবর্তী সংবাদ শেরপুরে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও ঘৌড়দৌড় অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads