ads

সোমবার , ৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এসএসসিতে পাসের হার ৭৮.৫৪ ॥ জিপিএ-৫ পেয়েছে ৭৯৯ জন

খবর টি পড়েছেন : ২৬৪
শেরপুরে এসএসসিতে পাসের হার ৭৮.৫৪ ॥ জিপিএ-৫ পেয়েছে ৭৯৯ জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
জেলায় শীর্ষে ভিক্টোরিয়া একাডেমি, দ্বিতীয় বালিকা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার ॥ চলতি ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে শেরপুরে পাসের হার দাঁড়িয়েছে ৭৮.৫৪ এবং জিপিএ-৫ পেয়েছে ৭৯৯ জন। ৬ মে সোমবার এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশের পর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে ওই তথ্য জানা যায়।
প্রাপ্ত তথ্যে প্রকাশ, জেলার ১৮১টি বিদ্যালয় থেকে চলতি বছর ১৬ হাজার ৮০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। এর মধ্যে ১২ হাজার ৬২৯ জন পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৭৯৯ জন। পাশের হার শতকরা ৭৮ দশমিক ৫৪ ভাগ।
এদিকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি জেলায় শীর্ষ স্থান অধিকার করেছে। এ বিদ্যালয়ের ২২২ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১৩২ জন। তবে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি ছাড়া জেলার অন্য কোন বিদ্যালয়ে শতভাগ পাশ করেনি।
শতভাগ পাশের কৃতিত্ব সম্পর্কে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান শ্যামলবাংলা২৪ডটকমকে তার প্রতিক্রিয়ায় বলেন, এ সাফল্য বিদ্যালয়ের সবার। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাই এ কৃতিত্বের দাবিদার। অভিভাবকেরা বেশ সচেতন ছিলেন। শিক্ষকেরা যথেষ্ট পরিশ্রম করেছেন এবং প্রতিটি শিক্ষার্থীকেই নিয়মিত তদারকি করেছেন। আর শিক্ষার্থীরাও বেশ আগ্রহী ছিলো বলেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শহিদুলের দায়িত্ব গ্রহণ পরবর্তী সংবাদ পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে র‌্যালি-সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads