ads

বৃহস্পতিবার , ২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

খবর টি পড়েছেন : ২১৯
শেরপুরে মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। সভায় সিয়াম সাধনার মাস রমজানে জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, খাদ্যদ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, খাদ্যে ভেজাল প্রতিরোধ, ইফতার সামগ্রী তৈরিতে ভোজ্য তেলসহ ভালো উপকরণ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহম্মদ, জেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক, সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু, জিএইচ হান্নান প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে হাত-মুখ বেঁধে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ পরবর্তী সংবাদ শপথ নিলেন শেরপুরের ৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads