ads

বৃহস্পতিবার , ২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন শেরপুরের ৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ

খবর টি পড়েছেন : ১৯৩
শপথ নিলেন শেরপুরের ৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ৫ম উপজেলা পরিষদের তৃতীয় ধাপে অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ২ মে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। ওইসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাসানাত লোকমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন
শপথ গ্রহণকারীরা হচ্ছেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান লেবু ও শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। চেয়ারম্যানদের শপথ গ্রহণের পর শপথ গ্রহণ করেন ঝিনাইগাতী উপজেলার ভাইস-চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান লাইলী বেগম, নালিতাবাড়ী উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান আশুরা বেগম, শ্রীবরদী উপজেলা ভাইস-চেয়ারম্যান জুয়েল আকন্দ ও মহিলা ভাইস-চেয়ারম্যান জাহানারা বেগম।
উল্লেখ্য, গত ২৪ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঝিনাইগাতীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ীতে বিদ্রোহী প্রার্থী মোখলেসুর রহমান লেবু ও শ্রীবরদীতে বিদ্রোহী প্রার্থী এডিএম শহিদুল ইসলাম বিপুল ভোটে জয়ী হন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পরবর্তী সংবাদ নকলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads