ads

বৃহস্পতিবার , ২ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৯৮
নকলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহন করে, পরিচয় দিন গর্ব ভরে’ এই প্রতিপাদ্যকে ধারন করে শেরপুরের নকলা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে ২ মে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

সহকারি কমিশনার (ভূমি) ‍ৃতাহমিনা তারিনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানা ওসি কাজী শাহনেওয়াজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগে নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরে নকলা পৌর এলাকার ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজ শুরু করা হয়।
জানা যায়, নকলা পৌরবাসীদের ২মে বৃহস্পতিবার থেকে ৭মে পর্যন্ত নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে, গনপদ্দী ইউনিয়ন বাসীদের ৮ মে বুধবার থেকে ১১মে পর্যন্ত গনপদ্দী উচ্চ বিদ্যালয়ে, নকলা ইউনিয়ন বাসীদের ১২মে রোববার থেকে ১৪মে পর্যন্ত ছত্রকোনা মোফাজ্জলিয়া দাখিল মাদরাসায়, উরফা ইউনিয়ন বাসীদের ১৫ মে বুধবার থেকে ১৮মে পর্যন্ত লয়খা নব উচ্চ বিদ্যালয়ে, গৌড়দ্বার ইউনিয়ন বাসীদের ১৯মে রোববার থেকে ২০মে পর্যন্ত গৌড়দ্বার উচ্চ বিদ্যালয়ে, বানেশ্বরদী ইউনিয়ন বাসীদের ২১মে মঙ্গলবার থেকে ২৩মে পর্যন্ত বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসায়, পাঠাকাটা ইউনিয়ন ইউনিয়ন বাসীদের ২৪মে শুক্রবার থেকে ২৭মে পর্যন্ত পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ে, টালকী ইউনিয়ন ইউনিয়ন বাসীদের ২৮মে মঙ্গলবার থেকে ৩০মে পর্যন্ত বিবিরচর রহমানিয়া ফাজিল মাদরাসায়, চরঅষ্টধর ইউনিয়ন ইউনিয়ন বাসীদের ২১জুন শুক্রবার থেকে ২৪ জুন পর্যন্ত নারায়নখোলা উচ্চ বিদ্যালয়ে এবং ২৫জুন মঙ্গলবার থেকে ২৯জুন পর্যন্ত চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে চন্দ্রকোনা ইউনিয়ন ইউনিয়ন বাসীদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন শেরপুরের ৩ উপজেলার চেয়ারম্যান ও ভাইস… পরবর্তী সংবাদ শেরপুরে শ্যামল বন্ধু পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads