ads

বুধবার , ১ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘বিপ্লবী রবি নিয়োগীর মতো অসাম্প্রদায়িক মানুষের আজ অভাব’

খবর টি পড়েছেন : ৩৪০
‘বিপ্লবী রবি নিয়োগীর মতো অসাম্প্রদায়িক মানুষের আজ অভাব’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:
শেরপুরে ১০৯ তম জন্মবার্ষিকীতে বক্তারা

স্টাফ রিপোর্টার ॥ বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তাঁর মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। তিঁনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারন মানুষর দু:খ-দূর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিঁনি আন্দামান নির্বাসন দণ্ডও খেটেছেন। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তিনি বেঁচে আছেন তাঁর কর্মে-আদর্শে। ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে কমরেড বিপ্লবী রবি নিয়োগীর ১০৯তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা ওইসব কথা বলেন। আলোচনা সভা ও গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা, বিপ্লবী রবি নিয়োগী’র ১০৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ‘সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
শহরের পৌর নিউমার্কেট সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিপ্লবীর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন অতিথি বক্তা রবি নিয়োগীর সহযোদ্ধা ভাষা সংগ্রামী অসিত কুমার দেব। প্রবীণ সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানে শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, উদীচী জেলা সভাপতি তপন সারোয়ার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, মহিলা পরিষদ নেত্রী আইরীন পারভীন, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কমল চক্রবর্তী, বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগী প্রমুখ । পরে উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য, বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ৩০ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গরুহাটি এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে মহান মে দিবস উদযাপিত পরবর্তী সংবাদ নকলায় মহান মে দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads