ads

বুধবার , ১ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মহান মে দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৬৫
নকলায় মহান মে দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, দোয়া ও মিলাদ-মাহফিলের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। ১ মে বুধবার সকালে নকলা উপজেলা পরিষদ মুক্তমঞ্চ থেকে বিশাল একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিদ্যুৎ শ্রমিক কারিগরি ইউনিয়ন, জাতীয় শ্রমিকলীগ, জেলা ট্রাক, মিনি ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন, উপজেলা ট্রলি চালক সমবায় সমিতি লিঃ, উপজেলা রাজমিস্ত্রি বহুমুখী কল্যাণ সমিতি, মীম জান্নাত কনস্ট্রাকশনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করে।
পরে উপজেলা মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান জুয়েল, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল, ট্রলি চালক সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সোহাগ, বিদ্যুৎ শ্রমিক কারিগরি ইউনিয়নের আহবায়ক পবন মিয়া, রাজমিস্ত্রি বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস ছালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল চন্দ্র সূত্রধর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বিপ্লবী রবি নিয়োগীর মতো অসাম্প্রদায়িক মানুষের আজ অভাব’ পরবর্তী সংবাদ নকলায় যুবলীগ নেতার হাত-পা ও দাঁত ভেঙ্গে দিয়েছে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads