ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মে বুধবার উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন শোকর্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
দুপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে স্থানীয় খাদ্য ব্যবসায়ী সমিতির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস। সংগঠনের সভাপতি একেএম ছামেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ূব আলী আকন্দ বিদ্যুৎ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিশ্বজিৎ রায়, নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, উপজেলা জাসদ’র সভাপতি মিজানুর রহমান, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফকির আমিনুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মান্না প্রমুখ। এছাড়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়ন, অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন, জেলা মেক্সি রাইডার, চ্যাম্পিয়ন ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠণগুলো উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুরূপ কর্মসূচি পালন করে।









