নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল সোমবার উপজেলার ঐতিহ্যবাহী আফজালুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফেরদৌস রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার ভুমি তাহমিনা তারিন, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন ও নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গন্যমান্য, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
পরে উপস্থিত সকলকে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে শপথ বাক্য পাঠ করানো হয়।









