স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা সদর হাসপাতাল হলরুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সেলিম মিয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডঃ: মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহকারী জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন প্রমুখ।
সভায় জানানো হয়, টীকাদানের ক্ষেত্রে অন্যান্য জেলার চেয়ে শেরপুর এগিয়ে আছে। জেলার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সবার সহায়তা কামনা করেন সিভিল সার্জন ডা: রেজাউল করিম।









