স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মাদক মামলায় আব্দুর রাজ্জাক (৩০) নামে ২ বছরের সাজাপ্রাপ্ত এক ফেরারী আসামীকে দীর্ঘ এক যুগ পর হলেও গ্রেফতার করেছে পুলিশ। ২৪ এপ্রিল ভোররাতে সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজ্জাক শহরের নাগপাড়া মহল্লার আব্দুল খালেকের ছেলে। পরে তাকে সাজা পরোয়ানামূলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জানা যায়, ২০০৭ সালে মাদক আইনের এক মামলায় আসামী আব্দুর রাজ্জাকের অনুপস্থিতিতে তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকেই সে সাজা মাথায় নিয়ে ফেরারী ছিলো। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ২৪ এপ্রিল শহর পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চকপাড়া গ্রাম থেকে ফেরারী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেন।









