ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান ॥ আতঙ্কে শিক্ষার্থীরা

খবর টি পড়েছেন : ১৪৭
ঝিনাইগাতীতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান ॥ আতঙ্কে শিক্ষার্থীরা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পশ্চিম বাকাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। কর্তৃপক্ষ বিষয়টির প্রতি নজর না দেওয়ায় ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বাধ্য হয়েও ভীতিকর অবস্থায় ক্লাশ করছে। এতে যেকোন মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে কোমলমতি শিক্ষার্থীরা।
জানা যায়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ওই বিদ্যালয়টির ভবন নির্মিত হয় ১৯৯৪ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায়। কিন্তু নিম্নমানের কাজের কারণে ভবনটির বিভিন্ন অংশে বেশ আগেই দেখা দিয়েছে ফাটল। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে শিক্ষার্থীদের বই-পুস্তক, কাপড়-চোপড় ভিজে যায়। এছাড়া মাঝে-মধ্যেই ছাদের প্লাস্টার ভেঙ্গে পড়ে শিক্ষার্থীদের উপর। এতে ভীতিকর অবস্থায় বিদ্যালয়ের ১৪০ জন শিক্ষার্থী বাধ্য হয়ে ক্লাশ করলেও সুষ্ঠু পাঠদান কার্য ব্যাহত হচ্ছে। এরপরও বিদ্যালয়ে রয়েছে আসবাবপত্র সংকট, বাউন্ডারী ওয়ালসহ নানা সমস্যা। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত হবার পরও আজও কোন নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়নি। বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নাসিম মিয়া, আঞ্জুয়ারা, সজিব মিয়াসহ অন্যান্যরা জানায়, বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ভীতির মাঝেই তাদেরকে ক্লাশ করতে হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক মোঃ রফিকউল্যাহ জানান, বিদ্যালয় ভবনটির কিছু অংশে প্লাস্টার খসে পড়ায় ক্লাশ চলাকালীন শিক্ষার্থী ও শিক্ষককে কিছুটা আতঙ্কেই থাকতে হয়। ওই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বেশ আগেই উপজেলা প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। তবে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, কোন ভবনের প্লাস্টার খসে পড়লেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে না। আদৌ ওই ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কিনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাজার এক যুগ পর গ্রেফতার হলো ২… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে কলেজ এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads