ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে সাংবাদিক শফিক জামান লেবুর স্মরণসভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯২
জামালপুরে সাংবাদিক শফিক জামান লেবুর স্মরণসভা অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভি’র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বরেণ্য সাংবাদিক প্রয়াত কবি শফিক জামান লেবুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই স্মরণসভায় অতিথিবৃন্দ অশ্রুসজল হৃদয়ে শফিক জামান লেবুর কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। ওইসময় তারা অশ্রুসিক্ত হয়ে পড়েন, শ্রোতারা হন আবেগাপ্লুত। একই সাথে তারা শফিক জামান লেবুকে চির স্মরণীয় করে রাখতে সরকারি ও বেসরকারিভবে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহবান জানান।
শফিক জামান লেবু স্মরণসভা বাস্তবায়ন নাগরিক পরিষদের আহবায়ক, জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ফরিদুল হক খান দুলাল এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল বাছির, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মীর আনসার আলী, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ময়মনসিংহের ব্যুরো চিফ সৈয়দ নোমান, জামালপুর জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, সাংবাদিক সুশান্ত কানু প্রমুখ।
স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এনটিভি’র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি শফিক জামান লেবু গত ১২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিনামূল্যে আইনগত সহায়তা পেয়েছেন প্রায় ৪শ বিচারপ্রার্থী পরবর্তী সংবাদ শেরপুরে সাজার এক যুগ পর গ্রেফতার হলো ২…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads