ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাথার খুলিবিহীন সেই শিশুর মৃত্যু

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে মাথার খুলিবিহীন সেই শিশুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জন্ম নেওয়ার ৬ দিনের মাথায় মাথার খুলিবিহীন সেই শিশুর মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল সোমবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের বাড়িতে আয়েশা সিদ্দিকা নামে ওই শিশুর মৃত্যু হয়। পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
শিশুর বাবা মাওলানা রইছ উদ্দিন সোমবার সন্ধ্যায় ওই তথ্য নিশ্চিত করে শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, জন্মের পরই ওই শিশু খুব একটা সময় বাঁচবে না বলে চিকিৎসকরা আশঙ্কা করেছিলেন। ফলে একদিকে পরিবারের আর্থিক অসঙ্গতি এবং অন্যদিকে না বাঁচার সমূহ আশঙ্কায় ওই শিশুকে আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়নি।
উল্লেখ্য, ২৪ এপ্রিল বুধবার দুপুরে শহরের আল-মদিনা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই নবজাতক কন্যাসন্তানের জন্ম হয়। তার মাথার মগজ রক্তজমাট অবস্থায় ছিল। নবজাতক শিশুটি সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মাওলানা রইছ উদ্দিন ও হাফেজা বেগম দম্পতির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন শোকেসিং-এ প্রথম হলো শেরপুর জেলা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads