শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ উন্নত রাষ্ট্র ও জাতি গঠন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। ২৯ এপ্রিল সোমবার দুপুরে কুরুয়া উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সরকারের উন্নয়নের নানা চিত্র ও উন্নয়ন কার্যক্রমের গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততা ভূমিকা উল্লেখ করে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ওই বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুরুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত। তিনি বক্তব্যে বলেন, একটি দেশ ও একটি জাতিকে উন্নত করতে হলে প্রথমে প্রয়োজন শিক্ষা। এ জন্য শিক্ষাকে আরো গতিশীল ও যুগোপযোগি করার আহবান জানান তিনি। সহকারি তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা।









