ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন শোকেসিং-এ প্রথম হলো শেরপুর জেলা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৯, ২০১৯ ৮:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘উন্নয়নে উদ্ভাবন, আনবে দেশে সুশাসন’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত দু’দিনব্যাপী নাগরিক সেবায় উদ্ভাবন শীর্ষক বিভাগীয় ইনোভেশন শোকেসিং এ প্রথম স্থান অর্জন করেছে শেরপুর জেলা। ভিক্ষুক জনগোষ্ঠী নিয়ে সমিতি গঠনের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও ভিক্ষাবৃত্তি দূরীকরণ বিষয়ক ইনোভেটিভ শোকেসিং এর জন্য ওই পুরস্কার লাভ করে শেরপুর জেলা প্রশাসন টিম। ২৯ এপ্রিল সোমবার শেরপুর জেলার পক্ষে ওই পুরস্কার গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন।
পুরস্কার গ্রহণকালে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (আইসিটি) মোস্তাফিজুর রহমান শাওন উপস্থিত ছিলেন।
শেরপুরের সহকারী কমিশনার (আইসিটি) মোস্তাফিজুর রহমান শাওন শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ওই ইনোভেশন শোকেসিং-এ ৪ জেলা থেকে সর্বমোট ১৪টি উদ্ভাবনী বিষয় উপস্থাপন করা হয়। এর মধ্যে শেরপুর জেলার পক্ষ থেকে ৪ টি উদ্ভাবনী বিষয়ের উপর ৪টি স্টলে শোকেসিং করা হয়। এগুলো হচ্ছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর ডাটাবেইজ তৈরিকরণের মাধ্যমে তাদের তথ্যপ্রযুক্তি ও আইসিটি, সেলাই ও ইলেকট্রনিক প্রশিক্ষণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নীতকরণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ সহজীকরণের নিমিত্তে করদাতাগণের নিকট অগ্রিম বিল প্রেরণ, স্বজনহীন অতি বয়স্ক ভিক্ষুক জনগোষ্ঠীকে একত্র করে সমিতি গঠনের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও ভিক্ষাবৃত্তি দূরীকরণ এবং ঘরে বসে ডিসি অফিসের রেকর্ড রুম থেকে জমির নকলের আবেদন ও নকল সংগ্রহ। এর মধ্যে স্বজনহীন অতি বয়স্ক ভিক্ষুক জনগোষ্ঠীকে একত্র করে সমিতি গঠনের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও ভিক্ষাবৃত্তি দূরীকরণ বিষয়ের ইনোভেশন শোকেসিং ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অধিকার করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!