ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে কলেজ এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৩৯
নালিতাবাড়ীতে কলেজ এমপিওভূক্তির দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের এমপিওভূক্তির দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। ২৯ এপ্রিল সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলা সদরে আয়োজিত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাজী নূরুল হক মৈত্রী কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান মোক্তার, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, ইউপি সদস্য তানিম, আবুল হোসেন, নুরুল হক, এলাকাবাসী আজাহারুল ইসলাম লাভলু, শিক্ষক আমান উল্লাহ রতন, নাজমুল আহসান, সাংবাদিক হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, বিপ্লব দে কেটু প্রমুখ।
উল্লেখ্য, নীতিমালা অনুযায়ী এমপিওভূক্তির ৪টি শর্তের সবগুলোই অর্জন করেছে হাজী নুরুল হক নন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজ। তাই তাদের ওই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনায় মানববন্ধন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান ॥ আতঙ্কে শিক্ষার্থীরা পরবর্তী সংবাদ ময়মনসিংহে বিভাগীয় ইনোভেশন শোকেসিং-এ প্রথম হলো শেরপুর জেলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads