ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোহাম্মদপুরে ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ জন নিহত: র‌্যাব

খবর টি পড়েছেন : ১৯৩
মোহাম্মদপুরে ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ জন নিহত: র‌্যাব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ঘিরে রাখা সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করছে র‌্যাব।

Shamol Bangla Ads

২৯ এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে বাড়িটির ভেতর র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড প্রবেশ করে। টিনশেডের বাড়িটি থেকে বিস্ফোরণের হালকা ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে অবিস্ফোরিত বোমা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, বাড়িটির ভেতর দুই-তিনজন ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে ধারণা করছি। বিস্ফোরণের শব্দ পাওয়ার পর পর বাড়িটি ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করছে র‌্যাব। তিনি বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দল জায়গাটিতে তল্লাশি চালাচ্ছে। আরও কিছু অবিস্ফোরিত আইইডি থাকার আশঙ্কা রয়েছে।

Shamol Bangla Ads

রবিবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। মেট্রো হাউজিংয়ের দক্ষিণ-পূর্ব কোনার শেষ প্রান্তে এর অবস্থান। এটি একটি এক তলা টিনশেড ভবন। চারটি কক্ষ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রেনের টিকিট কাটার মোবাইল অ্যাপ ‌’রেলসেবা’র উদ্বোধন পরবর্তী সংবাদ কৌতুক অভিনেতা আনিস আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads