ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কৌতুক অভিনেতা আনিস আর নেই

খবর টি পড়েছেন : ২২৪
কৌতুক অভিনেতা আনিস আর নেই
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমানের প্রথম জানাজা ২৯ এপ্রিল সোমবার সকাল ৯টায় টিকাটুলী জামে মসজিদে সম্পন্ন হয়েছে। তার লাশ নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাবেন শিল্পীরা।

Shamol Bangla Ads

এফডিসিতে শ্রদ্ধা জানানো শেষে আনিসের লাশ নিয়ে যাওয়া হবে ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামের বাড়িতে। সেখানে জানাজা শেষে আজ বাদ আসর তাকে সমাহিত করা হবে পারিবারিক কবরস্থানে।

জনপ্রিয় ওই কৌতুক অভিনেতা ২৮ এপ্রিল রবিবার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলীর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে আনিস স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

Shamol Bangla Ads

পরিবার সূত্রে জানা গেছে, রাতে ঘুমের মধ্যে মারা যান আনিস। তার মেয়ের জামাই আলাউদ্দিন শিমুল জানান, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।

১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে আনিসের অভিনয়ে হাতেখড়ি। যদিও ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি ‘এইতো জীবন’। তারপর থেকে আর পিছু তাকাতে হয়নি তাকে। তার অভিনয় দর্শক মনে স্থান করে নিয়েছে।

তার বাবা মরহুম আমিনুর রহমান চা বাগানের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রামের বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ার দক্ষিণ বল্লবপুরে। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন আনিস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোহাম্মদপুরে ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ জন নিহত: র‌্যাব পরবর্তী সংবাদ মির্জা ফখরুল পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads