ads

রবিবার , ২৮ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ট্রেনের টিকিট কাটার মোবাইল অ্যাপ ‌’রেলসেবা’র উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৮৭
ট্রেনের টিকিট কাটার মোবাইল অ্যাপ ‌’রেলসেবা’র উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয় সহজীকরণসহ যাত্রীসেবা নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ মোবাইল অ্যাপ ‘রেলসেবা’র উদ্বোধন করা হয়েছে। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ২৮ এপ্রিল রবিবার বিকেলে এ অ্যাপ উদ্বোধন করা হয়। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক কাজী রফিকুল আলমসহ রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মোবাইল অ্যাপটি তৈরির ক্ষেত্রে নিরাপত্তা ইস্যু অন্তর্ভুক্ত করে মোবাইল অ্যাপটি ডিজাইন করা হয়েছে। প্রযুক্তির এ ব্যবহারে ট্রেনের সেবাকে আরও সহজ করবে। একই সঙ্গে রেলওয়ে সাধারণ যাত্রীদের মন্তব্য ও সেবার গ্রহণযোগ্যতা জানা যাবে। এ সব কার্যক্রমের জন্য বাংলাদেশ রেলওয়ে মোবাইল অ্যাপ তৈরি করেছে। নামকরণ করা হয়েছে ‘রেলসেবা’ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের রেলওয়ে আধুনিকায়ন, সেবার মান বৃদ্ধি, টিকিট কালোবাজারি রোধের লক্ষ্যে রেলসেবার মাধ্যমে অ্যাপটি প্রস্তুত করা হয়েছে।

Shamol Bangla Ads

অ্যাপের মাধ্যমে যেসব সেবা পাওয়া যাবে:-
সব আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে, নির্দিষ্ট গন্তব্যের ভাড়া জানা যাবে, টিকিট প্রাপ্যতা সম্পর্কে জানা যাবে, ট্রেন রুট, সময়সূচি, ট্রেনভিত্তিক বিরতি স্টেশনসমূহের নাম ও সময়সূচি, জার্নি হিস্ট্রি, কোচ ভিউ, সিট চয়েজ করা যাবে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনের নম্বর, খাবারের মেন্যু ও মূল্য তালিকাও জানা যাবে। পরবর্তীতে এ অ্যাপটি থেকে যেকোনো যাত্রী সহজেই তার নিজের অথবা পরিবারের জন্য খাবার কিনতে পারবেন।
রেলসেবা অ্যাপটি বর্তমানে সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনভিত্তিক অ্যাপটি উদ্বোধনের পর থেকেই ব্যবহার করা যাবে। তবে আইওএসভিত্তিক মোবাইল ফোনে অ্যাপটি উদ্বোধনের ৭২ ঘণ্টা পর ব্যবহার করা যাবে।
ইতোমধ্যে জাতীয় কল সেন্টারের (৩৩৩) সঙ্গে বাংলাদেশ রেলওয়ের তথ্যসমূহ ইন্টিগ্রেইড করা হয়েছে। ফলে জাতীয় কল সেন্টার ৩৩৩ থেকে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যাবে।
ভ্রমণকালীন সব রকম যাত্রীসেবা এক অ্যাপেই পাওয়া যাবে এবং যাত্রীরা সুযোগ গ্রহণ করতে পারবেন। ভ্রমণ শেষে ভ্রমণের অভিজ্ঞতার ওপর যাত্রী সাধারণ তাদের মতামত অ্যাপের মাধ্যমে প্রদান করতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সমাজের প্রতিটি ক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করতে হবে… পরবর্তী সংবাদ মোহাম্মদপুরে ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ জন নিহত: র‌্যাব

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads