ads

সোমবার , ২৯ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মির্জা ফখরুল পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না : হানিফ

খবর টি পড়েছেন : ১৫৯
মির্জা ফখরুল পদ হারানোর ভয়ে শপথ নিচ্ছেন না : হানিফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দলীয় পদবি হারানোর ভয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসেবে শপথ নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি ২৯ এপ্রিল সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় নেতাদের সঙ্গে এক বর্ধিতসভায় ওই মন্তব্য করেন। ওই সময় গণতন্ত্র ও জনরায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাচিত সবাইকে শপথগ্রহণের আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
হানিফ বলেন, বিএনপি নিজেদের ভুলে বিলুপ্তির পথে। বিএনপি-জামায়াত দেশের জন্য একটি বিষফোঁড়া। এই ফোঁড়া যতদিন থাকবে দেশের বিরুদ্ধে ততদিন ষড়যন্ত্রও থাকবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, আওয়ামী লীগের অনেক নেতা নিজের দল ভারী করতে জামায়াত-শিবিরসহ বিভিন্ন অনুপ্রবেশকারীদের ঠাঁই দিচ্ছেন, যা আওয়ামী লীগের জন্য অশনিসংকেত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরা কখনোই ফেভারিট না, কষ্ট করতে হবে :… পরবর্তী সংবাদ রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads