ads

শনিবার , ২৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ১৩তম বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৬
শেরপুরে ১৩তম বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রথিতযশা কবি-সাহিত্যিকদেরকের ভাতা প্রদানের দাবি

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ ‘মুক্তিযুদ্ধের চেতনায় জেগে ওঠো বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে কবি সংসদ বাংলাদেশের আয়োজনে এবার ১৩তম বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। ২৬ এপ্রিল শুক্রবার বিকেলে কবি সংসদ জেলা শাখার ব্যবস্থাপনায় শহরের পৌর অডিটোরিয়ামে ওই সম্মেলন উদ্বোধন করেন কবি ও শিশু সাহিত্যিক রফিকুল হক দাদু ভাই। সম্মেলনে কবি মারুফুল ইসলাম প্রধান অতিথি ও কবি হানিফ খান প্রধান আলোচক ছিলেন।
জেলা কবি সংসদ’র সভাপতি কবি আনিসুর রহমান রিপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন কবি তালাত মাহমুদ, অধ্যাপক আলীমুল ইসলাম, আসাদ কাজল, ইউসুফ রেজা, আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৩তম বাংলা সাহিত্য সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি কবি তৌহিদুল ইসলাম কনক। সম্মেলনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক কবি-লেখকের আগমন ঘটে।
সম্মেলনে প্রধান আলোচক কবি হানিফ খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কবি ও সাহিত্যিকদের বিনামূল্যে কাগজ দিতেন। কিšুÍ এখন আমরা সেই কাগজ আর পাই না। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেন বিনামূল্যে কাগজ দেওয়া হয়। শুধু তাই নয়, দেশের প্রথিতযশা কবি-সাহিত্যিকদেরকে যেন ভাতা দেওয়া হয়, সে দাবিও করছি এ সম্মেলন থেকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু ॥ ধর্ষক গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে ॥ নিহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads