ads

শনিবার , ২৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু ॥ ধর্ষক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৫
নকলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু ॥ ধর্ষক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় নানা প্রলোভনে ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক শিশু শিক্ষার্থী (১০)। ওই ঘটনায় ধর্ষক আতিকুর রহমান রানা (১৮) কে ২৬ এপ্রিল শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রানা উপজেলার বালিয়াদী গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং হতদরিদ্র পরিবারের ওই ধর্ষিতা শিশু স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। শনিবার দুপুরে গ্রেফতারকৃত রানাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইদিন দুপুরে জেলা সদর হাসপাতালে ধর্ষিতা শিশুর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। এছাড়া রবিবার আদালতে ধর্ষিতার জবানবন্দি গ্রহণ করা হবে।
জানা যায়, নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী গ্রামের বখাটে আতিকুর রহমান রানা প্রতিবেশী ওই শিশু শিক্ষার্থীকে নানা প্রলোভনে ফুসলিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিল। ওই ধর্ষণের ফলে এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকজনের কাছে জানাজানি হয়ে পড়ে। পরে তারা বিষয়টির সমাধানে নানা চেষ্টা করেও ব্যর্থ হয়। ওই অবস্থায় শুক্রবার সন্ধ্যায় ধর্ষিতা শিশুর দাদা বাদী হয়ে ধর্ষক আতিকুর রহমান রানাকে একমাত্র আসামী করে নকলা থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ রাতেই ধর্ষক রানাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় নিয়মিত মামলা রেকর্ড হয়েছে। একমাত্র আসামী ধর্ষক রানাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি গ্রহণের পর দ্রুত তদন্ত শেষ করে ধর্ষককে বিচারের মুখোমুখি করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ শেরপুরে ১৩তম বাংলা সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads