ads

শনিবার , ২৭ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৬৩
শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ইয়াবাসহ ফরিদ আল হাসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২৬ এপ্রিল শুক্রবার রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ডালিমুল্লের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদ শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ডাকরাপাড়া গ্রামের সাহেরুল ইসলাম তারার ছেলে। তবে অভিযোগ উঠেছে, ইয়াবার বড় চালানসহ তাকে গ্রেফতার করা হলেও মামলায় দেওয়া হয়েছে মাত্র ২০ পিস।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশের এসআই ফজলে এলাহী ও আব্দুস সালামসহ একদল পুলিশ গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ডালিমুল্লের বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ফরিদ আল হাসানকে একটি ব্যাগ ও তাতে রাখা বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে। কিন্তু আটকের পরই মাত্র কয়েক পিস ইয়াবা বা মাদক ছাড়া অন্য হালকা মামলায় চালান দিতে শুরু হয় প্রভাবশালী মহলের তদবির। যে কারণে ঘটনার রাতে গণমাধ্যম কর্মীরা সঠিক তথ্য না পেলেও শনিবার সকালে জানা যায়, গ্রেফতারকৃত ফরিদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগে এসআই ফজলে এলাহী বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দিয়েছেন। আর ওই মামলায় ঘটনার সময় দেখানো হয়েছে রাত পৌণে ১২টায়।
এদিকে স্থানীয় সূত্রসহ একাধিক সূত্রের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারকৃত ফরিদের হেফাজত থেকে বেশ কয়েকটি ইয়াবার ছোট ছোট পলিথিন প্যাকেট উদ্ধার হয়। একটি দায়িত্বশীল গোয়েন্দা সংস্থার তথ্যমতে, গ্রেফতারকৃত ফরিদের হেফাজত থেকে প্রায় ১ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
এ ব্যাপারে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ শনিবার দুপুরে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফরিদ আল হাসানের হেফাজত থেকে মামলায় জব্দকৃত ইয়াবার বেশি পরিমাণ উদ্ধার হয়ে থাকলে তার নির্ভরযোগ্যতা যাচাই সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদ আলমের ইন্তেকাল পরবর্তী সংবাদ নকলায় ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু ॥ ধর্ষক গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads