ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাথার খুলিবিহীন শিশুর জন্ম

খবর টি পড়েছেন : ২৪৮
শেরপুরে মাথার খুলিবিহীন শিশুর জন্ম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জাহিদুল খান সৌরভ, শেরপুর ॥ শেরপুরে মাথার খুলিবিহীন এক নবজাতকের জন্ম হয়েছে। ২৫ এপ্রিল বুধবার দুপুরে শহরের আল-মদিনা জেনারেল হাসপাতালে ওই নবজাতক কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতক শিশুটি সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মাওলানা রইছ উদ্দিন ও হাফেজা বেগম দম্পতির। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শিশুটি জীবিত থাকলেও তার অবস্থা আশঙ্কাজনক।
শিশুর বাবা মাওলানা রইছ উদ্দিন জানান, বুধবার দুপুরে শহরের নারায়ণপুরস্থ আল-মদিনা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মাথার খুলিবিহীন শিশুটির জন্ম হয়। তার মাথার মগজ রক্তজমাট অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলেও রোগীর অতিরিক্ত চাপ ও সিট না থাকায় তাকে ভর্তি করানো সম্ভব হয়নি। তাই প্রাইভেট হাসপাতালে রেখেই চিকিৎসা চলছে। ওই শিশুটির আত্মীয় নুরল ইসলাম জানান, শিশুটির বাবা অনেক দরিদ্র। তিনি বর্তমানে এলাকার একটি মসজিদে ইমামতি করেন। কন্যা শিশুটির সুচিকিৎসা করানোর মতো আর্থিক সঙ্গতি তাদের নেই।
এ বিষয়ে জানতে চাইলে জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত ওই শিশুকে জেলা সদর হাসপাতালে পাইনি। তবে এ ধরনের শিশু খুব একটা বাঁচে না। তারপরও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে ড্রেজার… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের গুলিতে কৃষক খুন ॥ আটক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads