ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের গুলিতে কৃষক খুন ॥ আটক ৫

খবর টি পড়েছেন : ১৭০
নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের গুলিতে কৃষক খুন ॥ আটক ৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় যোগানিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের গুলিতে খুন হয়েছে ইদ্রিস আলী (২৬) নামে এক কৃষক। ওইসময় গুলিতে আরেকজন আহত হয়েছেন। ২৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের কুত্তামারা গ্রামে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস স্থানীয় ফজলুর রহমানের ছেলে। আহত রুবেল মিয়াকে (২২) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করতে না পারলেও ৫ জনকে আটক করেছে। এরা হচ্ছে ইউপি চেয়ারম্যানের বড় ভাই মাসুম মিয়া (৪০), বড় বোন ময়না বেগম (৬০), ভাগিনা হারেজ আলী (৩০), রাহুল মিয়া (২৮) ও ভাতিজা উসমান আলী (৩২)। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অন্যদিকে ঘটনা নিয়ে সন্ধ্যা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানের সাথে স্থানীয় ছোরহাব আলীর একখন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইদ্রিস আলীর বাড়ীতে ঢুকে পিস্তল দিয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ্কৃষক ইদ্রিস। স্থানীয়রা দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা চলাকালে তার মৃত্যু ঘটে।
এ ব্যাপারে নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে। ওই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। প্রধান আসামী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানকে গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাথার খুলিবিহীন শিশুর জন্ম পরবর্তী সংবাদ কবি রবিউল আলম টুকুর সম্মাননা স্মারক লাভ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads