ads

বৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি রবিউল আলম টুকুর সম্মাননা স্মারক লাভ

খবর টি পড়েছেন : ২৫৯
কবি রবিউল আলম টুকুর সম্মাননা স্মারক লাভ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলা নববর্ষে ‘এইমস ডিজিটাল স্কুল এন্ড কলেজ’ সম্মাননা স্মারক পেয়েছেন শেরপুর-জামালপুরের কবি ও গীতিকার রবিউল আলম (টুকু)। ১৩ এপ্রিল রাজধানী ঢাকার উত্তরা ৬নং সেক্টরে অবস্থিত এইমস ডিজিটাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ওই সম্মাননা স্মারক প্রদান করে।
প্রতিষ্ঠানের অডিটরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি ও গীতিকার রবিউল আলম টুকু’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলেজের অধ্যক্ষ আবিদা সুলতানা ও প্রধান উপদেষ্টা আশরাফুল আলম। এইমস ডিজিটাল স্কুল এন্ড কলেজের থিম সংগীতের রচয়িতা কবি রবিউল আলম (টুকু) সম্মাননা স্মারক সম্পর্কে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘অবদানের স্বীকৃতি পেলে কার না ভালো লাগে। এইমস ডিজিটাল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আমাকে সম্মাননা স্মারক প্রদান করায় কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় জন্মগ্রহণকারী কবি রবিউল আলম টুকু দীঘদিন যাবত শেরপুর জেলা শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি শেরপুরের ঐতিহ্যবাহী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ইংরেজির শিক্ষক হিসেবে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। কবি রবিউল আলম (টুকু)’র প্রথম কাব্যগ্রন্থ ‘বুকের জমিনে বসতি’ ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছে। সম্মাননা স্মারক পাওয়ায় কবি সংঘ বাংলাদেশ’র সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ কবি রবিউল আলম টুকুকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যানের গুলিতে কৃষক খুন ॥ আটক… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীর কাংশা ও ধানশাইল ইউনিয়ন ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেন…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads