ads

রবিবার , ২১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসকের শরণাপন্ন হয়ে বয়স্কভাতার কার্ড পেলেন বৃদ্ধ মইজউদ্দিন

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুরে জেলা প্রশাসকের শরণাপন্ন হয়ে বয়স্কভাতার কার্ড পেলেন বৃদ্ধ মইজউদ্দিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শতবর্ষী বৃদ্ধ কৃষক মইজউদ্দিন। শেরপুর সদর উপজেলার চরজঙ্গলদি গ্রামের ফয়দালি শেখের ছেলে। বৃটিশ শাসন দেখেছেন। পাকিস্তান আমলের ২৪ বছরের শোষণের কথাও তাঁর মনে আছে।
দেশ স্বাধীন হওয়ার পর স্ত্রী সন্তান নিয়ে সুখেই ছিলেন। কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় পৈত্রিক সূত্রে পাওয়া কৃষি জমি আস্তে আস্তে কমতে থাকে। এক পর্যায়ে নিজের পুত্র-কন্যাদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেওয়ায় বসত ভিটে ছাড়া এখন নিজের বলতে আর কিছুই নেই।
তিন যুগ ধরে অনেক কষ্টে দিনাতিপাত করছেন বৃদ্ধ মইজউদ্দিন। বয়সের ভারে শরীর আর চলে না। নিজে কাজ করতে পারেন না। ছেলে-মেয়েরাও বাবাকে দেখেন না। জীবন সায়াহ্নে এসে তিন বেলা পেট ভরে খাওয়ার মত সামর্থ্য নেই তাঁর। একটি বয়স্ক ভাতার জন্য দ্বারে দ্বারে হাত পেতেছেন তিনি। ভোট এলে চেয়ারম্যান-মেম্বার আশ^াস দিয়েছেন। কিন্তু ভোট শেষ হওয়ার পর কেউ কথা রাখেনি। অনেক চেষ্ট করেও সমাজ সেবা অধিদপ্তরে গিয়ে কর্মকর্তার দেখা মেলেনি।
অবশেষে জানতে পারেন জেলা প্রশাসক প্রতি বুধবারে গরিব মানুষের কথা শুনেন (গণশুনানী)। গত বুধবার তিনি দেখা করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সাথে। বৃদ্ধ মইজউদ্দিনের কথা শুনে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে ইউএনও কে নির্দেশ দেন ওই বৃদ্ধকে বয়স্কভাতা দেওয়ার জন্য।
২১ এপ্রিল রবিবার জেলা প্রশাসক সভাকক্ষে পুষ্টি সপ্তাহের সভা শেষে ডেকে নিয়ে আসা হয় ওই অশীতিপর বৃদ্ধকে। জেলা প্রশাসক বৃদ্ধ মইজউদ্দিনের হাতে তুলে দেন বয়স্কভাতার কার্ড। এসময় তার চোখের পানি আর বয়স্কভাতার কার্ড একাকার হয়ে যায়। তিনি কথা বলার ভাষা হারিয়ে ফেলেন। এসময় তাঁর আনন্দের অশ্রু দেখে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। কার্ড হাতে পেয়ে পরম মমতায় মইজউদ্দিন জেলা প্রশাসকের মাথায় হাত বুলিয়ে দোয়া করে বলেন, ‘আল্লাহ আপনারে অনেক বড় করুক। এই দোয়া করি। অনেকের কাছে গেছি। কেউ কথা রাখে নাই। আপনে কথা রাখলেন। দেশে অহনো ভাল মানুষ আছে।’
জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওইসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান। তিনি বলেন, শেখ হাসিনার জন্যই আপনি বয়স্কভাতা পেলেন। আমরা উপলক্ষ মাত্র।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিএলজি (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম, সদর ইউএনও ফিরোজ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুনুর রশিদ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ প্রতিশ্রুতি রক্ষা ॥ শেরপুরে সেই বখাটেকে গ্রেফতার করে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads