ads

রবিবার , ২১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আজাদ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ এপ্রিল রবিবার সকালে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় জনৈক বাক্কার মিয়ার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সাতপাকিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আজাদ মিয়াকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আজাদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ হুইপ আতিকের বিরুদ্ধে শ্লোগান ॥ শেরপুরে আ’লীগের ৫৯… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসকের শরণাপন্ন হয়ে বয়স্কভাতার কার্ড পেলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads