ads

রবিবার , ২১ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিশ্রুতি রক্ষা ॥ শেরপুরে সেই বখাটেকে গ্রেফতার করে সবার সামনে হাজির করলো পুলিশ

খবর টি পড়েছেন : ১৬৭
প্রতিশ্রুতি রক্ষা ॥ শেরপুরে সেই বখাটেকে গ্রেফতার করে সবার সামনে হাজির করলো পুলিশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে প্রতিশ্রুতি রক্ষায় মাদ্রাসা ছাত্রীকে উত্যক্তকারী রিপন মিয়া নামে এক বখাটেকে গ্রেফতার করে সবার সামনে হাজির করেছে পুলিশ। ২১ এপ্রিল রবিবার দুপুরে ওই বখাটেকে গ্রেফতারের পর সদর উপজেলার চৈতনখিলা জব্বারিয়া দাখিল মাদ্রাসার সকল শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকদের হাজির করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, পাকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী, জেলা পরিষদ সদস্য ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, নিজাম উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, মাদ্রাসা সুপার মাওলানা আইন উদ্দিন প্রমুখ। ওই ঘটনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
জানা যায়, গত ১০ মার্চ নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বড়ইতার এলাকার কেরোমায়ের ভিটা সংলগ্ন স্থানে ৯ম শ্রেণিপড়–য়া এক মাদ্রাসাছাত্রীর পথ রোধ করে স্থানীয় রিপন, মোজাফফর ও ইলিয়াসসহ অজ্ঞাত আরও কয়েকজন। ওইসময় তার পরিহিত বোরকার স্কার্ফ খুলে মোবাইল ফোনে ছবি তোলাসহ শ্লীলতাহানির চেষ্টা করে। ওই ঘটনায় ১৪ মার্চ সদর থানায় একটি মামলা দায়ের হলে ৩ আসামীর মধ্যে ২ জন উচ্চ আদালত থেকে জামিন পেলেও পলাতক ছিল রিপন। এ নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করায় ১১ এপ্রিল পাকুরিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভায় ৮ম শ্রেণির এক শিক্ষার্থীর অনুরোধে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম উত্যক্তকারী বখাটেদের দ্রুত আইনের আওতায় এনে মাদ্রাসার সকলের সামনে হাজির করার প্রতিশ্রুতি দেন। ওই প্রতিশ্রতি মোতাবেক দীর্ঘ তৎপরতার এক পর্যায়ে ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই শুভ্র সাহা বড়ইতার এলাকা থেকে বখাটে রিপনকে গ্রেফতার করে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, ওই মামলাটি নিয়ে উত্যক্তকারী বখাটেদের ধরতে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। বখাটেরা বিভিন্ন কৌশল অবলম্বন করায় তাদের আইনের আওতায় আনতে কিছুটা বিলম্ব হলেও আমরা সফল হয়েছি। এর মধ্য দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসায় যাতায়াতকারী ছাত্রীদের উত্যক্তকারীরা আর সেই সাহস পাবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা প্রশাসকের শরণাপন্ন হয়ে বয়স্কভাতার কার্ড পেলেন… পরবর্তী সংবাদ নকলা-নালিতাবাড়ীতে নুসরাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads