ads

শনিবার , ২০ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর তাতিহাটি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা আপীলেও বহাল

খবর টি পড়েছেন : ২০১
শ্রীবরদীর তাতিহাটি ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালনে হাইকোর্টের নিষেধাজ্ঞা আপীলেও বহাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদউল্লাহ বিল্লালের পদে থাকার ওপর হাইকোর্টের ৬ মাসের নিষেধাজ্ঞা আপীলেও বহাল রয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান বিল্লালের পক্ষে হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে লিভ টু আপীল করা হলে আপীল বিভাগের চেম্বার জজ মোঃ নুরুজ্জামান তা নাকচ করে শুনানীর জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন। এর মধ্য দিয়ে ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের একইসাথে লাভজনক ২ পদে দায়িত্ব পালনের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞাই বহাল রয়েছে। চেম্বার জজ আদালতে লিভ টু আপীল শুনানী করেন এডভোকেট আতিকুল ইসলাম। অন্যদিকে রিটকারী পক্ষে ছিলেন এডভোকেট অন রেকর্ড জয়নাল আবেদীন। শুনানীতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহযোগিতা করেন এডভোকেট শরীফ আহমেদ ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান।
উচ্চ আদালত সূত্র জানায়, লিভ টু আপীলটি নিয়মিত বেঞ্চে পাঠানোর কারণে এখন প্রধান বিচারপতির নেতৃত্বে আপীল বিভাগের ফুল বেঞ্চে বা নিয়মিত কোন বেঞ্চে শুনানী হতে পারে।
উল্লেখ্য, শেরপুরের শ্রীবরদীর তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা গ্রামের মৃত মোশারফ হোসেন মাস্টারের ছেলে আসাদউল্লøাহ বিল্লাল ঝিনাইগাতী উপজেলার আদর্শ মহাবিদ্যালয়ে প্রভাষক (ইংরেজি) হিসেবে কর্মরত থাকাবস্থায় নিজ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে ওই মহাবিদ্যালয়টি জাতীয়করণ হলে একইসাথে তার সরকারের লাভজনক ২ পদে থাকার বিষয়ে গুঞ্জন সৃষ্টি হয়। এরপর তার একইসঙ্গে ওই ২ পদের থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ওইসময়ে (২০১৮ সালে) ওসমান গণি সাজু নামে স্থানীয় এক ব্যক্তি হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে গত ১৯ নভেম্বর আসাদউল্লাহ বিল্লাল কোন ক্ষমতাবলে একইসঙ্গে ২টি পদে দায়িত্ব পালন করছেন, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর গত ২০ ফেব্রুয়ারি একইসঙ্গে ২টি পদে থাকায় মিজার উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি আসাদউল্লাহর চেয়ারম্যানের পদে থাকার ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে ২৫ মার্চ আদালত আসাদ উল্লাহর চেয়ারম্যান পদে থাকার ওপর অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গর্ভবতী মায়েদের নিয়ে সমাবেশ পরবর্তী সংবাদ শেরপুরে কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads